মশা কেন সন্ধ্যার সময় মাথার ওপর ঘোরে ?
গল্প - আড্ডা বা খেলাধুলা শেষে মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন ৷ এমন সময় দেখলেন মাথার ওপর মশারা দল বেধে ঘুরছে । মূলত মশারা আমাদের দেহ থেকে নিসৃত কার্বন - ডাই - অক্সাইড , ঘাম , তাপ এবং গন্ধের প্রতি আকৃষ্ট হয় । তাদের এন্টেনায় বিশেষ সেন্সর আছে যা এগুলো চিহ্নিত করে এবং খাবারের উৎস খুঁজে বের করে । এছাড়া মশাদের ওক্টেনল নামক এক রাসায়নিকের প্রতি আকর্ষণ আছে , যা আমাদের ঘামের মাধ্যমে নিসৃত হয় । তাই শরীর বেশি ঘেমে থাকলে মশাদের আনাগোনা বাড়ে ৷



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন