“পায়ের এই ছোট্ট রক্ত জমাটটাই একসময় ফুসফুসে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে


 “পায়ের এই ছোট্ট রক্ত জমাটটাই একসময় ফুসফুসে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে…”অনেকেই পায়ে ব্যথা হলে গুরুত্ব দেন না।ভাবেন,

“হয়তো বেশি হাঁটছি…”

“রক্ত চলাচল কম…”

কখনও কখনও পায়ের ভেতরে  থাকে রক্তের জমাট।যেটাকে বলা হয় Deep Vein Thrombosis বা DVT।সাধারণত পায়ের গভীর শিরায় এই রক্ত জমাট বাঁধে।

শুরুতে লক্ষণগুলো :

*এক পা হঠাৎ ফুলে যাওয়া

* ব্যথা বা টান টান অনুভব হওয়া

* জায়গাটা গরম লাগা

* ত্বক লালচে হয়ে যাওয়া

ভয়ংকর ব্যাপারটা  হয় তখন,যখন এই জমাট রক্ত হঠাৎ খুলে যায়।তারপর রক্তের স্রোতের সাথে ভেসে চলে যায় ফুসফুসে।এটাকে বলে Pulmonary Embolism।আর এটা কয়েক মিনিটের মধ্যেই শ্বাস বন্ধ করে দিতে পারে।সবচেয়ে ভয়ংকর কী জানেন?অনেক মানুষ বুঝতেই পারেন না তাদের শরীরে এমন কিছু হচ্ছে।সামান্য ব্যথা ভেবে অবহেলা করেন।তারপর হঠাৎ শ্বাসকষ্ট… বুক ব্যথা…কখনও কখনও হঠাৎ মৃত্যুও।

ঝুঁকি বেশি যাদের :

*অনেকক্ষণ একটানা বসে থাকেন

*দীর্ঘ ভ্রমণ করেন

*ডেস্ক জব করেন

*সম্প্রতি অপারেশন হয়েছে

* হরমোনাল ওষুধ খান

*আগে রক্ত জমাট বাঁধার ইতিহাস আছে

ফুলে যাওয়া পা,একটু ব্যথা…কখনও কখনও  হতে পারে প্রাণঘাতী বিপদ।তাই অবহেলা করবেন না।ওগুলো সময়মতো ধরা না পড়লে জীবন থামিয়ে দিতে পারে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ